ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ
জেলা প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার

বরগুনায় ভূমিহীনদের অবস্থান কর্মসূচি, দুই উপজেলার মধ্যে বিরোধ চরমে

বরগুনায় ভূমিহীনদের অবস্থান কর্মসূচি, দুই উপজেলার মধ্যে বিরোধ চরমে, জেলা প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেতাগী উপজেলার পাঁচ শতাধিক ভূমিহীন মানুষ। ১৪ ডিসেম্বর রবিবার বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসকের আশ্বাসে পরে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

জানা গেছে, বরগুনা জেলার বেতাগী উপজেলার তিনটি ইউনিয়নের পাঁচ শতাধিক ভূমিহীন পরিবার বিষখালী নদীতে জেগে ওঠা রুহিতার চর নিয়ে দীর্ঘদিন ধরে সংকটে রয়েছেন। এ চর নিয়ে বেতাগী ও বামনা উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধের স্থায়ী সমাধান ও নিজেদের চাষাবাদের অধিকার নিশ্চিত করতে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নারী ও পুরুষরা জানান, তাদের রেকর্ডীয় জমি বিষখালী নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। পরে নদীর মধ্যে রুহিতার চর জেগে ওঠে। দীর্ঘদিন ধরে তারা ওই চরে চাষাবাদ করে আসছিলেন। তবে ২০২৪ সালে বামনা উপজেলার চরসংলগ্ন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের চাষাবাদে বাধা দেয়। চলতি বছরের মার্চ মাসে প্রশাসনের মাধ্যমে দুই উপজেলার সীমানা নির্ধারণ করা হলেও পুনরায় চাষাবাদ শুরু করলে প্রভাবশালীরা তাদের ধান কেটে নিয়ে যায়।

তারা আরও অভিযোগ করেন, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। বরং প্রভাবশালীরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বাধ্য হয়েই তারা জেলা প্রশাসকের কাছে এসে দাবি জানাতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমিহীনদের মধ্য থেকে পাঁচজন প্রতিনিধি জেলা প্রশাসকের কক্ষে গিয়ে সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

জেলা প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার

বরগুনায় ভূমিহীনদের অবস্থান কর্মসূচি, দুই উপজেলার মধ্যে বিরোধ চরমে

আপডেট সময় ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫