ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা

ভোলার,বোরহানউদ্দিনে সাংবাদিকদের মিলনমেলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ১৩/১২/২০২৫ ইং সন্ধ্যা হইতে মধ্যে রাত পর্যন্ত বোরহানউদ্দিন প্রেসক্লাবে এক আলোচনা সভা ও হাস পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত ঐক্য ও স্থানীয় উন্নয়ন ইস্যুতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম খান তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের সাহসী ভূমিকা গণতন্ত্রকে শক্তিশালী করে। স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রেসক্লাবের উপদেষ্টা এডভোকেট এমরান হোসেন বলেন, “নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। বোরহানউদ্দিন প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান—একে আরও কার্যকর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

প্রেসক্লাব সভাপতি ফয়সাল বলেন, “সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। প্রেসক্লাব সব সময় সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত উন্নয়নে কাজ করে যাবে।”

যুগান্তর পত্রিকার সহ-সম্পাদক জুন্নুরাইন তার বক্তব্যে বলেন, “স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা জরুরি। দায়িত্বশীল সংবাদই পারে সমাজের ভুল-ভ্রান্তি তুলে ধরে সঠিক দিকনির্দেশনা দিতে।”

আলোচনা সভা শেষে আয়োজন করা হয় হাস পার্টি। এতে অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যা সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও শক্তিশালী করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা

আপডেট সময় ০৭:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫