ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

পীরগঞ্জে মিশুক ভ্যান চালকের লাশ উদ্ধার

রোববার সকালে উপজেলার বড়আলমপুরের মোক্তাগাড়ি নির্জন পাথার থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি মুহুর্তেই ছড়িয়ে পড়লে শতশত লোক লাশ দেখতে ভীড় করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার সকালে উপজেলার বড়আলমপুর ইউনিয়নের মোক্তাগাড়ির নির্জন পাথারের পরিত্যক্ত রাস্তার পাশে ফাঁকা জমিতে এক ব্যক্তির মরদেহ
পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি উপজেলার চতরা ইউপি’র গোবিন্দপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে নুরুল ইসলাম (৫৫)। লাশ উদ্ধারের সময় তার গলায় মাফলার পেচানো ছিল। তিনি দিনে কৃষি কাজ ও রাতে খন্ডকালীন সময় মিশুক ভ্যান চালাতেন। এখন পর্যন্ত মৃত্যুর
প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের ভাতিজা রুমেল মিয়া বলেন, দিনের বেলা আমি নিজস্ব মিশুক গাড়ী চালাই। সন্ধ্যার পর মিশুকটি আমার চাচা নুরুল ইসলাম প্রায়ই রাত ১০টা পর্যন্ত চালাতো। শনিবার সন্ধ্যার পর চতরাহাট থেকে আমার কাছে থেকে মিশুক নিয়ে বেরিয়ে যায় প্রতিদিনের মত। রাত ৯ টার দিকে মোবাইলে কথা হলে জানান, আমি হরিণসিংহ দিঘী থেকে রিজার্ভ ভাড়া পেয়েছি। এই ভাড়া খেটে তারাতারি চলে আসব। সকালে তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাই গিয়ে চাচার গলায় মাফলার পেচানো নিথর দেহ দেখতে পাই। মিশুক ভ্যানটি নাই। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি চাই। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা জানান, মৃত্যু ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। ধারনা করা হচ্ছে মিশুক গাড়ী ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

পীরগঞ্জে মিশুক ভ্যান চালকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫