ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

বরগুনার পাথরঘাটায় ১০২ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ১

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ১০২ কেজি হরিণের মাংসসহ এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১৩ ডিসেম্বর শনিবার মধ্যরাতে কোস্ট গার্ড পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রাম সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকা থেকে ১০২ কেজি হরিণের মাংসসহ একজন হরিণ শিকারিকে আটক করা হয়।

আটক ব্যক্তি পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের রুস্তুম আলীর ছেলে লিটন। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনের হরিণ শিকার, জবাই ও মাংস বিক্রিসহ চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় কোস্ট গার্ড। কোস্ট গার্ড আরও জানায়, আটক লিটন সুন্দরবন থেকে শিকার করা হরিণ জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। জব্দকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

বরগুনার পাথরঘাটায় ১০২ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ১

আপডেট সময় ০৬:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫