ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যা চেষ্টার আসামীদের ধরতে সীমান্তে কঠোর নজরদারি

  • কসবা প্রতিনিধি:
  • আপডেট সময় ০১:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৭৩ বার পড়া হয়েছে

ওসমান হাদীকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদা নদী বিওপি সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সুলতানপুর ব্যাটালিয়ান (৬০ বিজিবি) অধীনস্থ সালদা নদী বিওপি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আলী হোসেনের নেতৃত্বে বিশেষ টহল ও তল্লাশি দল গঠন করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দিন ও রাতব্যাপী নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন ও সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে নিবিড় তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত দিয়ে কোনো অপরাধী যাতে পালিয়ে যেতে না পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রয়োজন হলে অভিযান আরও বিস্তৃত ও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

এলাকাবাসী জানান, সুলতানপুর ব্যাটালিয়ান ৬০ বিজিবির এই তৎপরতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি সুসংহত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, খুব দ্রুতই ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

আইনশৃঙ্খলা রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নায়েব সুবেদার মোঃ আলী হোসেনের নেতৃত্বে সালদা নদী বিওপি ক্যাম্পের বিজিবির এই দায়িত্বশীল, সাহসী ও প্রশংসনীয় ভূমিকা সচেতন মহলের প্রশংসা কুড়িয়েছে। সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধী তৎপরতা রোধে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সর্বদা সতর্ক ও প্রস্তুত অবস্থানে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যা চেষ্টার আসামীদের ধরতে সীমান্তে কঠোর নজরদারি

আপডেট সময় ০১:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫