ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ
ওসমান হাদিকে গুলি

কুমিল্লা সীমান্তে সতর্ক বিজিবি, বিভিন্ন পয়েন্টে তল্লাশি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় কুমিল্লা সীমান্তে সতর্কতা বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ অংশগুলোতে দ্বিগুণ সতর্কতা অবলম্বন করা হয়েছে। হাদির ওপর গুলি করা আততায়ী যেন দেশত্যাগ করতে না পারে সেই লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এসব তথ্য জানিয়েছেন বিজিবির কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবির এই কর্মকর্তা বলেন, শুক্রবার দুপুর থেকেই কুমিল্লা সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের কুমিল্লার ১০৬ কিলোমিটার অংশে পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। যেসব এলাকা দিয়ে অনুপ্রবেশের ঝুঁকি আছে, সেসব এলাকায় স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বাড়ানো হয়েছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই বিজিবির প্রধান দায়িত্ব। সন্ত্রাসীরা যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবির অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ওসমান হাদিকে গুলি

কুমিল্লা সীমান্তে সতর্ক বিজিবি, বিভিন্ন পয়েন্টে তল্লাশি

আপডেট সময় ০৯:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫