ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

আদালতের নির্দেশে সিআইডি ক্রাইম সিনে নেওয়া হলো পাবনায় হাফসা ধর্ষণ ও হত্যা মামলার ৩ আসামীকে

পাবনায় আলোচিত শিশু হাফসা ধর্ষণ ও হত্যা মামলার ৩ আসামীকে সিআইডি ক্রাইম সিনে ডিএনএ পরীক্ষা নির্দেশ দিলেন আদালত । গত ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ১ এর বিজ্ঞ বিচারক মোরশেদুল আলম এই আদেশ দেন । এর আগে এই মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা গ্রেফতারকৃত তিনজন আসামীকে ৫ দিনের রিমান্ড শুনানীর আবেদন করলে বিজ্ঞ আদালত ৩ দিনের ডিমান্ড আবেদন মঞ্জুর করেন । রিমান্ডে আসামীদের কাছ থেকে উল্লেখযোগ্য কোন তথ্য না পাওয়ায় বিজ্ঞ আদালত ডি এন এ সিন করার আদেশ দেন ।আজ রবিবার তাদের সিআইডি ক্রাইম সিনে ঢাকায় নেওয়া হচ্ছে । প্রকাশ ১৫ নভেম্বর শিশু রওসান ফেরদৌস হাফসাকে ধর্ষণের পর হত্যা করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা । এ ব্যাপারে নিহত হাফসার মা ঋতু খাতুন ৩ জন নামীয় ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে । এ দিকে এই মামলাটি প্রভাব খাটিয়ে ভিন্ন দিকে নিতে সক্রিয় একটি রাজনৈতিক মহল । এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রেজিনূর রহমান ভোরের দর্পণের এই প্রতিনিধিকে জানান হাফসা ধর্ষণ ও হত্যা ঘটনায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেয়েছি মামলা তদন্তের স্বার্থে এখনই কোন কিছু বলা যাচ্ছে না । তবে খুব শীঘ্রই এই হত্যাকাণ্ড ঘটনার মূল রহস্য উন্মোচন করা হবে । কোন প্রভাবশালী রাজনৈতিক মহলের চাপ আছে কিনা এক প্রশ্নের জবাবে তিনি জানান সার্বিক ভাবে এই মামলাটি নিয়ে চাপের মধ্যে রয়েছি । এ দিকে নিহত হাফসার পরিবারের দাবি মামলাটি থানা পুলিশ তদন্ত করলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া সম্ভাবনা রয়েছে । তাই মামলাটি জেলা গোয়েন্দা সিআইডি অথবা পিবিআইকে দিয়ে তদন্ত করানোর অনুরোধ জানান পাবনা পুলিশ সুপারের নিকট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

আদালতের নির্দেশে সিআইডি ক্রাইম সিনে নেওয়া হলো পাবনায় হাফসা ধর্ষণ ও হত্যা মামলার ৩ আসামীকে

আপডেট সময় ০৭:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫