ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

পঞ্চগড়-১ আসনে এনসিপির প্রার্থী সারজিস আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, সদর, আটোয়ারী) আসনে শাপলা কলি প্রতীকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ আসনে দলটির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। এসময় প্রথম ধাপের দলীয় ১২৫ প্রার্থীর তালিকাও প্রকাশ করা হয়। পঞ্চগড়ের দুইটি আসনের মধ্যে একটি আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

এনসিপির এই ঘোষণার মধ্য দিয়ে পঞ্চগড়-১ আসনে নির্বাচনী হাওয়া আরও জোরদার হয়েছে। ইতোমধ্যে একই আসনে বিএনপি ও জামায়াতও তাদের প্রার্থী প্রাথমিকভাবে নির্ধারণ করেছে।

এদিকে পঞ্চগড়-১ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন।

তিন রাজনৈতিক দলের সক্রিয় প্রস্তুতি এবং প্রার্থীদের মাঠে তৎপরতা বাড়ায় পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। স্থানীয় ভোটাররাও ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, প্রতিশ্রুতি ও গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা শুরু করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

পঞ্চগড়-১ আসনে এনসিপির প্রার্থী সারজিস আলম

আপডেট সময় ০৫:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫