সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না : মঈন খান

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, দলটি মুখে বলে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের দল। আমি বলতে চাই, গণতন্ত্রে বিশ্বাস না করা দল কীভাবে স্বাধীনতার পক্ষের শক্তি হয়? এ দেশ স্বাধীন করতে মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছিল। কারণ মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যই ছিল গণতন্ত্র।

সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। ১০ দফা বাস্তবায়ন ও বিএনপির চেয়াপারসন খালেদা জিয়াসহ দলের সব নেতার মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে রাশেদ ইকবাল খান মুক্তি পরিষদ।

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না দাবি করে মঈন খান বলেন, সরকার যদি কোনো অন্যায় করে তাহলে তার জবাবদিহি নিশ্চিত করবে বিরোধী দল। এটা গণতন্ত্রের নিয়ম। বিএনপি তাই বিশ্বাস করে।

বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল উল্লেখ করে মঈন খান বলেন, আমরা উপলব্ধি করেছিলাম, পাকিস্তানের যে অপশাসন তার মধ্যে কখনো গণতন্ত্র হতে পারে না। অর্থনৈতিক সাম্য আসবে না। তাই এ দুটি কারণে আমরা সেদিন অস্ত্র ধরেছিলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না : মঈন খান

আপডেট সময় ০৯:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২