সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম, পেলেন লক্ষ্মীপুর-১ আসনের মনোনয়ন

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।  সোমবার (৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমদু চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানায় বিএনপি।
বিএনপিতে যোগ দিয়ে শাহাদাত হোসেন সেলিম বলেন, ছাত্রদল দিয়ে আমার রাজনীতি শুরু হয়েছে। পরে চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম। কোনো হয়ত আমার বিএনপি ছাড়তে হয়েছে। আমি সব সময় হৃদয়ে বিএনপিকে ধারন করতাম। ২০১২ সালের পর থেকে আমি প্রত্যক্ষভাবে বিএনপি সঙ্গে রাজনীতি করেছি।

বিএলডিপির যেসব নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে তাদেরকে মূল্যায়ন করার আহ্বান জানান সেলিম। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যুগপথভাবে রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, তার মধ্যে বিএলডিপি অন্যতম। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধম্য স্বৈরশাসকের পতন ঘটিয়েছি।

আগামী নির্বাচনে শাহদাত সেলিমকে ধানের শীষের মার্কায় মনোনয়ন দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, এই মনোনয়ন তিনি অর্জন করেছেন। সুতরাং আমাদের সবাইকে ধানের শীষের পক্ষ থেকে তাকে নির্বাচনে জয়ী করে আনতে হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, শাহাদাত হোসেন সেলিম দীর্ঘদিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন বিএনপির সঙ্গে যুগপৎ থেকে। তিনি ১২ দলেীয় জোট থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি আরও বলেন, তিনি আজকে বিএনপিতে যোগদান করেছেন। লক্ষীপুর জেলার পক্ষ থেকে আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, ‘এক সময় শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে ছিল। চট্রগ্রাম মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি ছাত্রদলও করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম, পেলেন লক্ষ্মীপুর-১ আসনের মনোনয়ন

আপডেট সময় ০৭:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫