সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে আজ (সোমবার) বিকেলে হাসপাতালে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড. জোবাইদা রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন। এ সময় তার নিরাপত্তা নিশ্চিত করে চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।

এদিকে দুপুরের পর থেকে তেমন কোনো নেতাকর্মীকে হাসপাতালটির সামনে ভিড় করতে দেখা যায়নি। শুধুমাত্র কিছু পথচারীদের থমকে তাকাতে দেখা গেছে। নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংবাদমাধ্যম কর্মীরা উপস্থিত আছেন।

গত ১৩ নভেম্বরের থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভর্তি আছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। পরে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান

আপডেট সময় ০৪:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫