ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন অর রশীদ

রাজবাড়ী-২ সংসদীয় নির্বাচনী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। বিএনপির দ্বিতীয় দফায় ঘোষিত ৩৬টি সংসদীয় আসনের প্রার্থী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় রাজবাড়ীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেন। ওই সময় রাজবাড়ী-২ আসনের জন্য হারুন অর রশীদের নাম ঘোষণা করা হলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। রাজবাড়ী-২ আসনে হারুন অর রশিদকে বিএনপির মনোনয়ন দেওয়ায় পাংশা উপজেলা বিএনপির নেতাকর্মীরা শুকুরানা নামাজ আদায় করেন। পাংশা পৌরসভার চত্বরে, পাংশা পৌর বিএনপি ও অঙ্গসংগঠন, পাংশা, রাজবাড়ী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী,বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায়, দোয়া মাহফিলের আয়োজন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা হারুন অর রশীদ সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে শক্ত অবস্থানের কারণে মনোনয়ন পেয়েছেন। তিনি অতীতেও রাজবাড়ী জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন।

ধানের শীষের প্রার্থী হারুনার রশিদ বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করব। তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজবাড়ীর বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা রাখবে।” সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশা উপ‌জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক রেজাউল ক‌রিম রিংকুর রাজবাড়ীর সেচ্ছাসেবক দলের সদস‌্য স‌চিব তুহিনুর রহমান, পাংশা পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক বাহারাম সরদার সহ পাংশ‌া, বিএন‌পি ও তার অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

মনোনয়ন ঘোষণার পর রাজবাড়ী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। দলীয় নেতারা আশা প্রকাশ করছেন, তার নেতৃত্বে রাজবাড়ী-২ আসনে বিএনপি শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্থানীয় একাধিক নেতা বলেন, “হারুন অর রশীদ ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার মনোনয়নে আমরা আশাবাদী এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করব।”

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ধাপে ধাপে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। দ্বিতীয় ধাপে ঘোষিত ৩৬টি আসনের মধ্যে রাজবাড়ী-২ আসনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের কাছেও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন অর রশীদ

আপডেট সময় ০৬:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫