ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

মাদারীপুরে শিক্ষার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি, সড়ক অবরোধ

মাদারীপুর সরকারি কলেজ মাঠে মাদকসেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন ওরফে সম্রাট (২০) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার প্রতিবাদে ফের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দ্বিতীয় দিনের মতো মাদারীপুর শহরের সরকারি কলেজ গেইট এলাকায় মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওপর এ কর্মসূচি পালন করা হয়। এতে এক ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকে এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) রাতেও একই স্থানে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। তখন শিক্ষার্থীরা রাতের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলেও কোনো গ্রেপ্তার না হওয়ায় বৃহস্পতিবার পুনরায় আন্দোলনে নামে। আহত সম্রাট মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়।

সাধারণ শিক্ষার্থী, পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৩০ নভেম্বর বিকেলে কয়েকজন বহিরাগত যুবক কলেজের ভেতরে মাদক সেবন করছিল। এ সময় শিক্ষার্থী ইকবালসহ কয়েকজন প্রতিবাদ করেন। এ ঘটনার জেরে বুধবার বিকেলে মাঠে খেলতে গেলে ইকবালকে একা পেয়ে বহিরাগত কয়েকজন যুবক মারধর করে। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে হামলাকারীদের গ্রেপ্তার, কলেজ প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধকরণ ও সীমানা নির্ধারণসহ তিন দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভের ডাক দেন। আবাসিক হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ সংযোগ সড়কে জড়ো হন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকশ শিক্ষার্থী কলেজ গেটে অবস্থান নিয়ে মহাসড়কের দুপাশে অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীরাও শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান। পুলিশ ও কলেজ অধ্যক্ষের আশ্বাসে রাতেই অবরোধ তুলে নেওয়া হয়। তবে রাতে কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে আবারও আন্দোলন শুরু করেন।

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। পর্বক্রমে সব দাবি মানা হবে। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। আহত শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করতে সব উদ্যোগ নেওয়া হয়েছে।

রসায়ন বিভাগের শিক্ষার্থী জিল্লুর রহমান বলেন, বুধবার রাতে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করি। আশ্বাস পেলেও কোনো ফল পাইনি। তাই আবার রাস্তায় নামতে হয়েছে। হামলাকারী মাদকসন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের ঘোষণা দিলে আমরা অবরোধ তুলব। আজকের মধ্যে গ্রেপ্তার না হলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।

আরেক শিক্ষার্থী আল আমিন বলেন, কলেজে সন্ধ্যার পর বহিরাগত সন্ত্রাসীরা প্রবেশ করে মাদকসহ অসামাজিক কর্মকাণ্ডে জড়ায়। আবাসিক শিক্ষার্থীরা নিরাপদ নয়। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হলের একজন শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে। প্রথমে কলেজ প্রশাসন নীরব ছিল। আন্দোলন জোরালো হলে আশ্বাস দিলেও দাবি এখনও বাস্তবায়ন হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, আমরা থানায় মামলা নিয়েছি। আসামিদের গ্রেপ্তারে কাজ করছি। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে আশা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

মাদারীপুরে শিক্ষার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি, সড়ক অবরোধ

আপডেট সময় ০৫:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫