ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, ঘন কুয়াশা

পঞ্চগড়ে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জেলায় শীতের অনুভূতি স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। টানা কয়েক দিন ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামার পর গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও ছিল মাত্র ১২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা নেমে আসে। তেঁতুলিয়া–পঞ্চগড় সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।

গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও দিনের বেলায় রোদ থাকে, কিন্তু ভোর ও সকালের ঠান্ডা বাতাস শীতের প্রভাবকে আরও তীব্র করছে।

গলেহাহাট এলাকার মাসুদ বলেন, হাতমোজা পরে বাইকে ওঠলে হাত কাজ করে না ঠিকমতো। আর কুয়াশার জন্য মোটরসাইকেলে হেডলাইট জ্বালিয়ে আস্তে চালাতে হয়।
দৈনিক মজুরির শ্রমিক হুসেন উদ্দিন বলেন, কাজ না করলে রোজগার নেই। কিন্তু এত ঠান্ডায় সকালে কাজে যাওয়া খুব কষ্টকর। তারপরও পেটের দায়ে বের হতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়ায় প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ছিল। গতকাল তা নেমে আসে ১১ দশমিক ৭ ডিগ্রিতে, আজ বেড়ে ১২ ডিগ্রি হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এমন শীত শুরু হওয়া মানে সামনে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, ঘন কুয়াশা

আপডেট সময় ০৬:১৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫