ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রিয়াজুল মোস্তফা (২০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে পাসপোর্ট করার সময় রিয়াজুল মোস্তফার আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই যুবক কক্সবাজারের কুতুপালং ৬নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা গুরা মিয়ার ছেলে।

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ইব্রাহিম বলেন, যুবকটি উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া পরিচয়ে আসে এবং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সনদ দেখায়। আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তিনি শেষ পর্যন্ত রোহিঙ্গা পরিচয় স্বীকার করেন। এরপর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান বলেন, আটক রোহিঙ্গা যুবক কুতুপালং ক্যাম্প-৬ এর বাসিন্দা। এখন পর্যন্ত কেউ মামলা করেনি। ক্যাম্পের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় ০৫:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫