ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির জ্যেষ্ঠ উপদেষ্টা হলেন রাজু আহমেদ

  • জাহিদুল আলম
  • আপডেট সময় ০৯:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ। তিনি বর্তমানে দৈনিক জনবাণী পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বহুমুখী সাংবাদিকতা অভিজ্ঞতা, সংগঠন পরিচালনা দক্ষতা এবং তরুণদের পথনির্দেশনায় তাঁর ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি।

সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন—জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে রাজু আহমেদের দিকনির্দেশনা সংগঠনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং ক্যাম্পাস রিপোর্টিংয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবে।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় রাজু আহমেদ বলেন, তরুণ সাংবাদিকদের সঙ্গে কাজ করতে সবসময়ই ভালো লাগে। তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উন্নয়ন ও শিক্ষার্থীদের পেশাদারিত্ব বৃদ্ধিতে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো।

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ সংগঠনের কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির জ্যেষ্ঠ উপদেষ্টা হলেন রাজু আহমেদ

আপডেট সময় ০৯:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫