ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

চাচাকে পিটিয়ে মারলেন ভাতিজারা

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হাসমত উল্লাহ (৭২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হাসমতের দুই ভাতিজা তোফায়েল ও মোহনসহ তাদের ভাড়া করা লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ নিহতের পরিবারের।

এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ পৌরসভার বাঁশঘর এলাকার আহম্মদ আলী হাজী বাড়িতে অভিযুক্তদের বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিহতের স্বজনরা।
নিহতের পরিবারের অভিযোগ ও স্থানীয়রা জানায়, সোমবার (১ ডিসেম্বর) রাতে ভাড়া করা লোকজন নিয়ে তোফায়েল ও মোহন তার চাচা হাসমতের ওপর হামলা করেন। এ সময় তাকে লঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় হাসমতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যার ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তদের বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিহতের পরিবারের লোকজন। পরে লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত হাসমত বাঁশঘর এলাকার আহম্মদ আলী হাজী বাড়ির বাসিন্দা। অভিযুক্ত তোফায়েল ও মোহন একই বাড়ির আমানত উল্লার ছেলে। নিহতের ছেলে মো. মাসুদ বলেন, একাধিকবার জমি নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা শান্ত হননি। তারা পরিকল্পিতভাবে আমার বাবার ওপর হামলা চালিয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।

ঘটনার পর থেকে তোফায়েল ও মোহন আত্মগোপনে রয়েছে। এজন্য চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় কেউ আটকও নেই। অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও জানা নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

চাচাকে পিটিয়ে মারলেন ভাতিজারা

আপডেট সময় ০৪:২৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫