ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে আগুন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ব্যাংকের ভেতরে থাকা কম্পিউটার, প্রিন্টারসহ গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। গতকাল রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে সিংগাইর বাজার রোডে অবস্থিত ব্যাংকটিতে আগুন লাগে।

খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা টেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রমজান আলী জানান, গতকাল রাত ২টার দিকে হঠাৎ করে ব্যাংকের কার্যালয়ে আগুন লাগে। বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে এক ঘণ্টার মতো সময় লাগে। এ সময় ব্যাংকের অভ্যন্তরে ৮টি কম্পিউটার, ২টি প্রিন্টার, ৩টি এসি, বিভিন্ন ফার্নিচারসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিংগাইর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মহিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা কর হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। আগুনে প্রতিষ্ঠানটির ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে আগুন

আপডেট সময় ০৮:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫