ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

‘নাচ আমাকে যে পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৬৪৮ বার পড়া হয়েছে

কখনও বিবাহবিচ্ছেদ নিয়ে, কখনও আবার বয়স নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে। সম্প্রতি তার বিরুদ্ধে অশালীন ভঙ্গিতে নাচের অভিযোগও উঠেছে। নেটপাড়ার একটা বড় অংশের দাবি, বাড়িতে ২৩ বছরের ছেলে থাকতে এমন ভঙ্গিতে কীভাবে নাচলেন তিনি?

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মালাইকা। তিনি বলেন, ‘আমি জীবনে সত্য ছাড়া অন্য কিছুতে মনোনিবেশ করি না। নেতিবাচক কথায় কান দিইনা। যারা ট্রল করার, তারা করবেন। এই ধরনের বিরক্তিকর মন্তব্য থেকে নিজে ও নিজের পরিবারকে দূরে রাখি।’

যারা অভিনেত্রীর নাচ নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের উদ্দেশে মালাইকা বলেন, ‘আসলে নাচ আমাকে যে শান্তি ও পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি। তাই নাচ আমার কাছে বাড়ি ফেরার শান্তি।’

মালাইকা যখনই পর্দায় ‘আইটেম’ গানে নাচ করেছেন, সেটা প্রশংসিত হয়েছে। সে ‘ছইয়া ছইয়া’ হোক, বা ‘মুন্নি’ অথবা ‘অনারকলি ডিস্কো চলি’। সম্প্রতি হানি সিংহের মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ দেখা গিয়েছে অভিনেত্রীকে।

ভিডিওর একটি ঝলক প্রকাশ্যে আসতেই মালাইকাকে ‘অশালীন’ তকমা দিয়েছে নেটাগরিক। ভিডিওতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছেন হানি। পাশে নাচছেন মালাইকা। কখনও তিনি চুইংগাম চিবোচ্ছেন, কখনও আবার জিভ বার করে নাচছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

‘নাচ আমাকে যে পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি’

আপডেট সময় ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫