ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই বিষয়ে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রতিষ্ঠান এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থাটি বলেছে, এ বছর পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে।

সেই হিসেবে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। আর রমজান মাস ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এক ভিডিওতে জ্যোতির্বিজ্ঞানের গণনা কৌশল ব্যবহার করে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য এই তারিখ প্রকাশ করেছেন।

আল জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি দেখা যেতে পারে। যদিও সেদিন সন্ধ্যায় চাঁদ দেখার পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।

তিনি বলেছেন, রমজান ৩০ দিন পূর্ণ হলে সংযুক্ত আরব আমিরাতের অনুমোদিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী রোজার ৩০তম দিনটিও ঈদের ছুটিতে যুক্ত হবে। এর মানে, বাসিন্দারা বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চার দিনের সাপ্তাহিক ছুটি পেতে পারেন এবং এরপর সোমবার থেকে কাজকর্ম শুরু হবে।

ঈদুল ফিতর হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা ফজরের ঈদের নামাজ দিয়ে শুরু হয়। এরপর পরিবারিক সমাবেশ, দান–সদকা ও সামাজিক উদ্‌যাপনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

পূর্বাভাস অনুযায়ী, সবকিছু মিললে ২০২৬ সালে শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) পড়বে। তবে চাঁদ দেখা কমিটি তার কাছাকাছি সময়ে মুসলিমদের বৃহত্তম এই ধর্মীয় উৎসবের চূড়ান্ত ঘোষণা দেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

আপডেট সময় ০২:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫