ভোলায় তোপের মুখে পড়েছেন ৩ উপদেষ্টা। উপদেষ্টারা হলেন, বিদ্যুৎ জ্বালানি খণিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তারা আজ সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলা জেলার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় তোপের মুখে পড়েন তারা। পরে সভা শেষে উপদেষ্টাগণ যাওয়ার পথে রাস্তায় শুয়ে তাদের পথরোধ করেন ভোলা- বরিশাল সেতুর দাবিতে।
বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, গৃহস্থালীর কাজে গ্যাস সংযোগ দেয়া হবে না এবং শিঘ্রই ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে। উপদেষ্টার এমন বক্তব্যে সভায় উপস্থিত ভোলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা নানা স্লোগানে বিভিন্ন দাবি-দাওয়া করতে থাকেন। পরে উপদেষ্টারা জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করার সময় তাদের গাড়ির সামনে শুয়ে পড়ে তাদের পথরোধ করেন বিক্ষোভকারীরা।
এসময় বিক্ষোভকারীরা ভূয়া ভূয়া স্লোগান দিতে থাকে। পরে ভোলা সদর আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর ও পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সরে গেলে উপদেষ্টারা সভাস্থল ত্যাগ করেন।
সংবাদ শিরোনাম ::
ভোলায় তোপের মুখে ৩ উপদেষ্টা
-
ইসতিয়াক আহমেদ, ভোলা - আপডেট সময় ০৮:২৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- ৬০৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















