ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ব্রিটিশ উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে কক্সবাজার সফর করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজার শহর থেকে উখিয়ার বালুখালী ক্যাম্প-৭ এর উদ্দেশে রওনা হন চ্যাপম্যানের নেতৃত্বাধীন ব্রিটিশ প্রতিনিধি দলের গাড়িবহর।

প্রতিনিধি দলে চ্যাপম্যানের সঙ্গে ছিলেন বিশেষ উপদেষ্টা অ্যামেলি গেরিকে, ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, মানবিক সহায়তা দলের প্রধান এলি মুডি এবং মানবিক সহায়তা বিষয়ক উপদেষ্টা মারিনেলা বেবোস-গলশেটি। ক্যাম্পে পৌঁছে তিনি শিক্ষা, নারী উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি পরিদর্শন করেন। প্রথমে ইউনিসেফ ও ফ্রেন্ডশিপের সহায়তায় পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শনের সময় রোহিঙ্গা শিশুদের পাঠদানের পরিবেশ, শিক্ষাসামগ্রী এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেন চ্যাপম্যান।

পরে তিনি নারীবান্ধব কেন্দ্র ঘুরে রোহিঙ্গা নারীদের সঙ্গে মতবিনিময় করেন। নারীরা কীভাবে গৃহস্থালি বাগান, হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি।

এরপর তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন এবং সহায়তার প্রক্রিয়া ও উপকারভোগীদের অভিজ্ঞতা শোনেন। দুপুরে মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে সাবান উৎপাদন ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনে অংশ নেন ব্রিটিশ মন্ত্রী। বিকেলে উখিয়া ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে রওনা হয় চ্যাপম্যানের গাড়িবহর। দিনব্যাপী এই সফরের সমন্বয় করে রোহিঙ্গা রেসপন্স কার্যক্রম পরিচালনায় নিয়োজিত ইন্টার-সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)।

আইএসসিজি জানিয়েছে, এ সফরের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় চলমান আন্তর্জাতিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করা এবং যুক্তরাজ্যের ভবিষ্যৎ মানবিক সহযোগিতা নির্ধারণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ব্রিটিশ উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান

আপডেট সময় ০৯:৫৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫