ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

মিয়ানমারগামী খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন আটক

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা শাকিব মেহবুব বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে কোস্টগার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক দুটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকার পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট। এ সময় ২২ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

মিয়ানমারগামী খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন আটক

আপডেট সময় ০৯:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫