ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার উলপুরে অবস্থিত ব্যাংকটির একটি শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংকটির ফিল্ড অফিসার নাগর আলী বলেন, রাত ২টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে অফিস লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যাক্তি তাদের ধাওয়া দিলে তার দিকে লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে নিরাপত্তা কর্মীর কিছু না হলেও ভবনের হল ছাদে আগুন ধরে যায়। ব্যাংকটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহ আলম বলেন, রাত ২টার দিকে কালো মাইক্রোবাসে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে উলপুর গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ প্রক্রিয়া চলমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট সময় ০১:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫