ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

৯৯৯-এর খবরে ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত নুরুল ইসলাম সদর উপজেলার আমনুরা পুলিশ ফাঁড়িতে কর্মরত।

অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, রাত ১১ টার দিকে আমনুরা-জুমারপাড়া সড়কে দুর্বৃত্তরা জড়ো হচ্ছে এ ধরণের সংবাদ আসে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে। খবর পেয়ে নুরুল ইসলাম পুলিশের আরেক সদস্যকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে যান। সেখানে কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে আঘাত করলে সে আহত হয়। পরে আরও পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ সদস্যরা নুরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নুরুলের হাতে ও পায়ে কোপ লাগে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দুর্বৃত্তরা ১০ থেকে ১২ ছিলো। তাদের কাছে দেশীয় ধারালো অস্ত্র ছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল নাকি অন্য কোন উদ্দেশ্য ছিলো তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

৯৯৯-এর খবরে ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য

আপডেট সময় ০৬:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫