ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

ময়নসিংহের হালুয়াঘাটে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নিহতের স্ত্রী জুলেখাকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল‍্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে নিহতের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতদের নাম- আমির হোসেনের ছেলে রতন মিয়া (৩৫) ও তার মেয়ে নূরিয়া খাতুন (৭)। নিহতের বাড়ি পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার খিশাকুড়ি এলাকায়। তিনি আমিরখাকুড়া গ্রামে তার শ্বশুরবাড়িতে থাকতেন।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার রতনের সঙ্গে বিয়ে হয় হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া এলাকার দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন রতন।

এদিকে স্বামী-সন্তানকে রেখে কয়েক বছর আগে দুবাই চলে যান জুলেখা। এরপর গত বছর বাড়ি এসে ছুটি কাটিয়েও যান। সম্প্রতি জুলেখা ফের ছুটিতে বাড়িতে এলে স্বামী রতন তাকে বিদেশ না যাওয়ার জন্য বলায় কয়কেকদিন ধরে এই দম্পত্তির মাঝে বিরোধ চলছিল। গতরাতে শ্বশুরের ঘর থেকে রতন এবং তার মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় রতনের স্ত্রী জুলেখা খাতুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫