ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন — সাভারে সানজিদা ইসলাম তুলির গণসংযোগে জনতার ঢল

ঢাকা-১৪ আসনের আওতাধীন সাভারের বনগাঁও ইউনিয়নে বিএনপির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনায় অংশ নেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী সানজিদা ইসলাম তুলি।

বনগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান জনাব শামসুল হক এর পক্ষ থেকে আয়োজিত এই গণসংযোগে স্থানীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে সানজিদা ইসলাম তুলিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সমর্থন জানান এলাকার হাজারো মানুষ।

গণসংযোগে উপস্থিত ছিলেন—আব্দুল্লাহ আবুল খায়ের সাংগঠনিক সম্পাদক, সাভার থানা বিএনপি।
তিনি বলেন, “এই অবৈধ সরকারের দিন শেষ। আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষকেই বিজয়ী করতে হবে।”

মোঃ আবু সাইদ সভাপতি, বনগাঁও ইউনিয়ন বিএনপি।
তার ভাষায়, “তুলির নেতৃত্বে এই এলাকা থেকে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।”
মোঃ নাসিরুল ইসলাম নাসিম, বিএনপির একনিষ্ঠ সংগঠক।
তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মোঃ মুঞ্জু মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাভার থানা বিএনপি।
তার বক্তব্যে উঠে আসে, “সাহস, সততা আর জনগণের ভালোবাসা—এই তিনটি শক্তি নিয়ে তুলি আজ এগিয়ে যাচ্ছে।”

সানজিদা ইসলাম তুলি তার বক্তব্যে বলেন,
আমি কোনো ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করি না। আমি গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে মাঠে নেমেছি। সবাইকে সঙ্গে নিয়ে সাভারে গণতন্ত্রের পতাকা উড়াবো ইনশাআল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে ধানের শীষের পক্ষে স্লোগান ও মিছিলের মাধ্যমে এলাকা মুখরিত হয়ে উঠে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন — সাভারে সানজিদা ইসলাম তুলির গণসংযোগে জনতার ঢল

আপডেট সময় ০৮:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫