ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজশাহীর চারঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিশু আলী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত জিশু আলী একই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একই ইউনিয়নের পাইটখালি গ্রামের জালাল উদ্দিনের সঙ্গে একই এলাকার রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যা ৫টার দিকে জালাল উদ্দিনের ছেলে বাবর আলীর (৩০) সঙ্গে জিশু আলীর বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে বাবর আলী উপর্যপরি ছুরিকাঘাত করতে থাকে জিশুকে। এতে জিশু আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথ তার মৃত্যু হয়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পরে বাবর আলী পালিয়ে এক বাড়ীতে আত্মগোপন করে ছিল। পরে পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর আলীকে আটক করে। পরে তাকে চারঘাট থানায় নিয়ে যায় পুলিশ।

নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা ও বিচারাধীন রয়েছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বাবর আলীকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট সময় ০১:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫