ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১
তারা ঘি চায় আর আমরা গণতন্ত্র চাই

বকশীগঞ্জে জনসভায় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত

তারা (জামায়াত) ঘি চায় আর আমরা গণতন্ত্র চাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি আরো বলেন, তাদের নাকি লাগবেই ঘি লাগবেই, কিন্তু আমাদের ঘি লাগবে না আমাদের দরকার গণতন্ত্র, ভোটের অধিকার ফিরে পাওয়া দরকার।আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি, যারা আমাদের নিয়ে যারা প্রতিনিয়ত সমালোচনা করছেন তাদেরও ছাড় দিচ্ছি। কিন্তু নির্বাচন নিয়ে আর ছাড় নয়।রোববার (৯ নভেম্বর ) বিকালে জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত জামায়াতকে ইঙ্গিত করে বলেন, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিচার কার্য শুরু হবে কিন্তু আপনারা ১১ তারিখে কিসের জন্য ঢাকায় লোক সমাগম করছেন। আসলে আপনারা আওয়ামী লীগের সাথে আতাঁত করে চলছেন। কারণ আপনারা ৯৬ সালে এক সঙ্গে ছিলেন।সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লার সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন খানের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি গাজী মোস্তাফিজুর রহমান মিস্টার, সহসভাপতি মোকাম্মেল হক, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাশেদুজ্জামান সোনা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
জনসভায় বিএনপির নেতা কর্মী সহ প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

তারা ঘি চায় আর আমরা গণতন্ত্র চাই

বকশীগঞ্জে জনসভায় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত

আপডেট সময় ০৯:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫