ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

১২ বছর পর আসছে ‘রাউডি রাঠোরের’ সিক্যুয়েল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ব্লকবাস্টার ছবি ‘রাউডি রাঠোর’ আজও দর্শক মহলে দারুণ জনপ্রিয়। বিশেষ করে পুলিশ অফিসারের চরিত্রে অক্ষয়ের আইকনিক সংলাপ ‘ডোন্ট অ্যাংরি মি’ এখনও সবার মুখে ফেরে। দীর্ঘদিন পর সেই ছবিরই সিক্যুয়েল আসার গুঞ্জন এবার বেশ জোরালো হচ্ছে, তবে বড় চমক হলো দ্বিতীয় ভাগে থাকছেন না খিলাড়ি কুমার।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই সিক্যুয়েলটি প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বনশালির প্রযোজনা সংস্থা। যদিও ছবিটির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, কিন্তু বলিউডের অন্দরে এটি নিয়ে আলোচনা তুঙ্গে। বর্তমানে বনশালি অবশ্য ব্যস্ত তার নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। প্রতিবেদনে আরও বলা হয়, সঞ্জয় লীলা বনশালি ও শাবিনা খান বিগত তিন বছর ধরে ছবিটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। ‘রাউডি রাঠোর ২’ পরিচালনা করবেন তামিল পরিচালক পিএস মিথ্রান। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের শুরুতে এই ছবির শুটিং শুরু হবে। তবে সবচেয়ে কৌতূহলের বিষয় হলো, প্রথম ছবির মতো অক্ষয় কুমার নয়, বরং তার জায়গায় নতুন কোনো তারকাকে প্রধান চরিত্রে ভাবছে ছবির টিম।

প্রথমে নাকি এই চরিত্রে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার কথা ভাবা হলেও, তিনি এই ছবিতে অভিনয় করছেন না। অন্যদিকে, প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ মহল বলছে, অক্ষয় কুমারের মতো জনপ্রিয় অভিনেতার শূন্যস্থান পূরণে নতুন কোনো ‘প্যান-ইন্ডিয়া স্টার’-কে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। উল্লেখ্য, ২০১২ সালের ‘রাউডি রাঠোর’ ছবিটি ছিল ২০০৬ সালে এস এস রাজামৌলির তামিল ছবি ‘বিক্রমারকুডু’-এর হিন্দি রিমেক। সেখানে এএসপি বিক্রম রাঠোর ও শিবম ‘শিবা’ ভরদ্বাজ – এই দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অক্ষয় কুমার। তার বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

১২ বছর পর আসছে ‘রাউডি রাঠোরের’ সিক্যুয়েল

আপডেট সময় ০৯:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫