ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

শাপলা তুলতে গিয়ে দুই বোনসহ চার শিশুর মৃত্যু

মেহেরপুরের বারাদী ইউনিয়নের রাজনগর এলাকার মসুরিভাঙ্গা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে দুই বোনসহ চার বান্ধবী পানিতে ডুবে মারা গেছে। নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রয়েছে- সদর উপজেলার রাজনগর গ্রামের আব্দুস সামাদের বড় মেয়ে ফাতেমা (১৪) ও ছোট মেয়ে আফিফা (১০), ইসার মেয়ে মিম (১৪) এবং সাহারুলের মেয়ে আলেয়া খাতুন (১০)। ফাতেমা ও মিম বারাদী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আফিফা ও আলেয়া খাতুন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শী হামিদুল ইসলাম বলেন, বিকেলে চার শিশু মিলে বিলে শাপলা তুলতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চার শিশুর মরদেহ উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

শাপলা তুলতে গিয়ে দুই বোনসহ চার শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫