ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

মাদক কারবারিকে ধরতে এএসআই সাজলেন স্ত্রী, স্বামী কনস্টেবল

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় স্বামী-স্ত্রীর ছদ্মবেশে অভিযান চালিয়ে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি স্বপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় পরিচালিত এই অভিযান এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। গ্রেপ্তারকৃত স্বপন মিয়া (৩৪) সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার বাসিন্দা ও মৃত আরজু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক কারবারির সঙ্গে জড়িত। পুলিশ সূত্রে জানা যায়, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্তঘেষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশি উপস্থিতি টের পেলেই তিনি পালিয়ে যেতেন এবং বিভিন্ন সোর্স থাকায় আগাম খবর পেয়ে প্রতিবারই গ্রেপ্তার এড়াতেন। অবশেষে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিনব কৌশলে তিনি ধরাশায়ী হলেন।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরাফত আলী। তিনি বোরকা পরে স্ত্রী সাজেন ও এক কনস্টেবলকে স্বামী সাজিয়ে মোটরসাইকেলে করে স্বপন মিয়ার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করেন। স্বপনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব। স্বপন মিয়া দীর্ঘদিন পুলিশের নজর এড়িয়ে চলছিল। তাই অভিযানে বিশেষ কৌশল নেওয়া হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা বুদ্ধি ও পেশাদারিত্বের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

মাদক কারবারিকে ধরতে এএসআই সাজলেন স্ত্রী, স্বামী কনস্টেবল

আপডেট সময় ০৮:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫