রাজবাড়ীর পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশীদ হারুনের নেতৃত্বে বিশাল এ র্যালি বের হয়। র্যালিটি পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল আলম, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহা মো. রফিকুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক আকুল সরদার ও রেজাউল ইসলাম রিংকু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খান, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান প্রামানিক প্রমুখ।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে হাজারো মানুষের উপস্থিতিতে পাংশা শহর উৎসবমুখর হয়ে ওঠে।
পাংশা উপজেলা প্রতিনিধি 





















