ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত খুব সতর্ক থাকতে হবে : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের আন্দোলন-সংগ্রামের মুখে হাসিনা পালিয়ে গেছে। কিন্তু হাসিনার ষড়যন্ত্র থেমে থাকেনি। এখন অন্তর্বর্তীকালীন সরকার, দেশে একটা স্বাভাবিক নির্বাচনের পরিবেশ থাকবে। নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। এ নির্বাচনটাকে আদায় করে নিতে হবে। নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান দেশের বাহিরে আছেন, তিনি নির্যাতিত। খালেদা জিয়া মাসের পর মাস জেলে ছিলেন, তাকে অত্যাচার নির্যতন করে রাখা হয়েছিল, তিনি অসুস্থ হয়েছেন জেলখানায় থাকাবস্থায়। তিনি অসুস্থ হলেও আমাদের মনোবল, আমাদের সাহস।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান বিদেশে থেকেও বিগত আন্দোলন সংগ্রামে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন দেশের জন্য, দেশবাসীর জন্য। তারেক রহমান সকল রাজনৈতিক দল, সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে এ নির্বাচনটা আদায় করে নিতে হবে। নির্বাচন কোনো ব্যক্তির জন্য নয়, কোনো দলের জন্য নয়। গত ১৭ বছর কী দুর্ভোগে ছিলেন, কোনো রাস্তা পাননি, উন্নয়ন পাননি, সামাজিক সহায়তা পাননি। একটা নির্বাচিত সরকার থাকলে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যেত।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাসেম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত খুব সতর্ক থাকতে হবে : এ্যানি

আপডেট সময় ০৯:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫