ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

সুন্দরবনে নদীতে নৌকা উল্টে নারী পর্যটক নিখোঁজ

সুন্দরবনে নদীতে পর্যটকবাহী নৌকা উল্টে রিয়ানা আবজাল (২৮) নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মোংলার পশুর নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন বনবিভাগ ও স্থানীয় লোকজন।

নিখোঁজ নারী ঢাকার উত্তরা এলাকার কালাম আজাদের মেয়ে। তাদের আদি নিবাস বরিশালে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ম্যানগ্রোভ ভেলিতে পরিবারসহ রাত্রিযাপন শেষে শনিবার সকালে একটি ঝালি নৌকায় করে তারা ১৩ জন পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন। পথে তাদের নৌকাটি ঢাংমারী খাল ও পশুর নদীর মিলন স্থলে পৌঁছালে ঢেউয়ের তোড়ে উল্টে যায়।

তিনি আরও জানান, এ সময় নৌকার সবাই নদীতে পড়ে যান। কিন্তু তাদের মধ্যে অনেকেই সাঁতরে কুলে ওঠেন, আবার কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্তু নিখোঁজ হন রিয়ানা নামে এক নারী পর্যটক। নিখোঁজ ওই নারীর সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছে বনবিভাগ। নিখোঁজ রিয়ানার বাবা বিমান বাহিনীর ইন্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, পরিবার নিয়ে সুন্দরবনে ঘুরতে এসেছিলেন। একটি জাহাজের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তাদের ছোট্ট নৌকাটি উল্টে যায়। এতে বোটের ১৩ জনই নদীতে পড়ে যান। পরে ১২ জন উঠতে পারলেও রিয়ানাকে পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

সুন্দরবনে নদীতে নৌকা উল্টে নারী পর্যটক নিখোঁজ

আপডেট সময় ০৯:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫