ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

কুমিল্লা মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্বধৈইর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন (৪৫), আন্দিকোট ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিক মিয়া (৪০) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুরাদনগর উপজেলার সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম সম্রাট (৩৫)।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে অভিযান চালিয়ে পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের দৌলবাড়ি এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন ও আন্দিকোট ইউনিয়নের ডালপা এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিক মিয়াকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

অপরদিকে নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম সম্রাটকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

কুমিল্লা মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৮:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫