ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

পীরগঞ্জে রোগাক্রান্ত গরুর মাংস ভোক্তাদের খাওয়াচ্ছে ‘ঢাকা বিরিয়ানি হাউজ’

রংপুরের পীরগঞ্জ উপজেলার পরিচিত খাবার প্রতিষ্ঠান ‘ঢাকা বিরিয়ানি হাউজ’-এ রোগাক্রান্ত গরুর মাংস রান্না করে বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত বুধবার (৫ নভেম্বর) পীরগঞ্জ সদর ইউনিয়নের রামপুর পূর্বপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অসুস্থ একটি গরু গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে আনুমানিক ১০টার দিকে সেটি গোপনে জবাই করে স্থানীয়ভাবে কম দামে বিক্রি করা হয়। এসময় ‘ঢাকা বিরিয়ানি হাউজ’ কম দামে মাংস পাওয়ায় ৩৮ কেজি মাংস ক্রয় করে। পরবর্তীতে সেই মাংস রান্না করার পর দুর্গন্ধ ও অস্বাভাবিক অবস্থার কারণে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরিস্থিতি বুঝতে পেরে বিরিয়ানি হাউজ কর্তৃপক্ষ প্রায় ১০ কেজি মাংস ফেরত পাঠায়।

তবে অভিযোগ রয়েছে, ফেরত দেওয়ার পরও রান্না করা মাংসের কিছু অংশ আশেপাশের লোকজনের কাছে কম দামে বিক্রি করা হয়, যা আবারও চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে এলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেন। এ বিষয়ে ‘ঢাকা বিরিয়ানি হাউজ’-এর মালিক সাংবাদিকদের বলেন,“আমি ৩৮ কেজি মাংস ক্রয় করি। রান্নার পর বুঝতে পারি মাংসটি খারাপ। তাই প্রায় ১০ কেজি মাংস ফেরত পাঠাই।”

এদিকে ঘটনার পর এলাকার সচেতন মহল আতঙ্ক প্রকাশ করে বলেন, “যারা ওই মাংস খেয়েছে, তাদের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে।” তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আগামী অফিস ডে রবিবার (৯ নভেম্বর) এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে । তিনি আরও জানান “ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। ঘটনাটির তথ্য সংগ্রহ করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

পীরগঞ্জে রোগাক্রান্ত গরুর মাংস ভোক্তাদের খাওয়াচ্ছে ‘ঢাকা বিরিয়ানি হাউজ’

আপডেট সময় ০৬:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫