সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

বিক্রি হয়ে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আগামী ৩১ মার্চের আগেই সম্ভবত নতুন মালিক পেয়ে যাবে বিরাট কোহলি ও স্মৃতি মান্ধানাদের দল। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটির মালিক সংস্থা ডিয়াজিও অফিসিয়ালি জানিয়েছে, বিক্রির প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সম্প্রতি বোম্বে স্টক এক্সচেঞ্জকে দল বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছে ডিয়াজিও। ব্রিটিশ সংস্থাটি একে ‘বিনিয়োগের কৌশলগত পর্যালোচনা’ বলে অভিহিত করেছে। উল্লেখ্য, ভারতের ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন সংস্থা ডিয়াজিও।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বারা আয়োজিত আইপিএল এবং ডব্লিউপিএলে অংশগ্রহণ করে সংস্থার দু’টি দল। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে নতুন মালিকদের হাতে দলের হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে বলেও আশাবাদী সংস্থাটি।

ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের সিইও প্রবীণ সোমেশ্বর বলেছেন, ‘আরসিএসপিএল ইউএসলের একটি মূল্যবান এবং কৌশলগত সম্পদ। তবে এটি আমাদের অ্যালকোবেভ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয়। তবে, এটি আমাদের অ্যালকোবেভ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয়। এই পদক্ষেপটি ইউএসএল এবং ডিয়াজিও-র ভারতের এন্টারপ্রাইজ পোর্টফোলিও পর্যালোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিকে আরও জোরদার করে যাতে আরসিএসপিএল-এর সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে তার সব স্টেকহোল্ডারদের দীর্ঘমেয়াদী মূল্যের স্থিতিশীল সরবরাহ সম্ভব হয়।’

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, আরসিবি বিক্রি করে দিতে চায় ডিয়াজিও। ক্রিকেটের সঙ্গে আর সরাসরি যুক্ত থাকতে চায় না তারা। ২০২৫ সালেই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন বিরাট কোহলিরা। ২০২৪ সালে ডব্লিউপিএলের দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন হন মান্ধানারাও। দু’বছর পরপর সাফল্য আসার পর ডিয়াজিওর দল বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত অনেকের কাছেই বিস্ময়ের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

আপডেট সময় ০৬:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫