ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

১১ তারিখ পর্যন্ত আলটিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে : গোলাম পরওয়ার

আগামী ১১ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠক চলছিল। সেই বৈঠক থেকে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। তাকে পুরো বক্তব্য জানানো হয়েছে। সেই সঙ্গে আমাদের দাবিগুলোও জানানো হয়েছে। ১১ তারিখ পর্যন্ত আলটিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে।

এর আগে দুপুর পৌনে ১টার পর তারা যমুনায় পৌঁছেন। সেখানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের কাছে স্মারকলিপি দেন আট দলের প্রতিনিধিরা। এসময় আদিলুর রহমান খান বলেন, ‘সরকার রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময় বেঁধে দিয়ে অপেক্ষা করছে। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে সরকার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আট দলের নেতাকর্মীরা পল্টন মোড়ে এসে জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে মিছিল সহকারে তারা যমুনার দিকে পদযাত্রা করেন।
তাদের দাবিগুলো হলো—

১. নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি।

২. অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করা।

৩. নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

৪. ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।

৫. রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

১১ তারিখ পর্যন্ত আলটিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে : গোলাম পরওয়ার

আপডেট সময় ০৩:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫