ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমানের দুর্নীতি বোরহানউদ্দিনে সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা সভা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ

অতীতের মতো কেউ যেন ফাউল গেম খেলতে না পারে : জামায়াত আমির

গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হওয়া সরওয়ার বাবলা মারা গেছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে হামলা ও হত্যাকাণ্ডের এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। জামায়াত আমির তার পোস্টে বলেন, আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা, যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তাঁর সহকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থীসহ আরো কয়েকজনকে আহত করেছে। এ ঘটনাটি একান্তই নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান একান্ত প্রয়োজন।

তিনি বলেন, অতীতের মতো এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। কারণ ফাউল গেমের সুযোগ নিয়ে সন্ত্রাসী ও খুনিরা আরো বেপরোয়া হয়ে ওঠে, যা কারো জন্যই কল্যাণকর নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি

অতীতের মতো কেউ যেন ফাউল গেম খেলতে না পারে : জামায়াত আমির

আপডেট সময় ০৯:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫