ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁ সীমান্ত থেকে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বিজিবি  দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট ও ভয়াবহ লোডশেডিং ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ ৪ আগস্টের গোপন সভার দুই বছর ,এখনো বিচার হয়নি ববির আওয়ামী শিক্ষকদের জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি মরনঘাতি ভাইরাসে পরিণত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রহিমের দুর্নীতি পদ্মা লাইফে সিইওর অনিয়ম মিরপুরে ২১টি পুরাতন ভবনের নিলামে প্রকৌশলী কাওসার মোর্শেদের দুর্নীতি

জামালপুরে নারীকে অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

জামালপুরে এক নারীকে অপহরণের দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। ২০২২ সালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার ভাংগুনি ডাংগা এলাকার মুন্নাফের ছেলে মজনু (৩২), একই উপজেলার রন্ধনীগাছা এলাকার হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ উদ্দিন (৪০), আবুল কাশেমের ছেলে মো. মোমিন (৩৩) ও ভাংগুনি ডাংগা এলাকার ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালে ফেব্রুয়ারি মাসের দিকে জামালপুর সদর উপজেলার রশীদপুর এলাকায় ২০ বছরের এক নারী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার সময় অপরণের শিকার হন। এ ঘটনায় অপহরণ হওয়া ওই নারীর বাবা বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা করেন। মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ সীমান্ত থেকে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বিজিবি 

জামালপুরে নারীকে অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৩:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫