ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গণভোটের নামে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা জনগণ মেনে নেবে না : শরীফ উদ্দিন জুয়েল

ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ আসনের মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, গণভোটের নামে দেশে যে ষড়যন্ত্র করা হচ্ছে, তা এ দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে স্বচ্ছ ব্যালটে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, জামায়াত নামের ইসলামী দলটি কয়েকদিন আগে পিআর নামের এক ভূতুড়ে ব্যবস্থার কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করেছিল। কিন্তু যখন তারা বুঝতে পারল, বাংলাদেশের মানুষ এই ব্যবস্থা মেনে নেবে না এবং ব্যালটে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, তখন তারা পিআর থেকে সরে আসে। এখন তারা আবার গণভোটের নামে আরেকটি ষড়যন্ত্রের পাঁয়তারা চালাচ্ছে। তবে দেশের মানুষ এই ষড়যন্ত্রও মেনে নেবে না।

জামায়াতের উদ্দেশ্যে শরিফ উদ্দিন জুয়েল বলেন, যতই পাঁয়তারা করুন না কেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র করে লাভ নেই, ষড়যন্ত্রের দিন শেষ। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন এবং জনগণের রায়ে নিজের জনপ্রিয়তা যাচাই করুন। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় একটি পক্ষ কিছু সংবাদকর্মীকে নানা ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংবাদ কর্মীদের পাশে রয়েছে। যদি কেউ সাংবাদিকদের হুমকি দেয়, আমরা সাংবাদিক ভাইদের পাশে থেকে হুমকিদাতাকে দাঁতভাঙা জবাব দেব। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো বিভ্রান্তিতে কান দেবেন না। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষেই কাজ করব। মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীর নাম ঘোষণা করবেন।
অনুষ্ঠানের আগে শরিফ উদ্দিন জুয়েল বৃক্ষরোপণ ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

গণভোটের নামে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা জনগণ মেনে নেবে না : শরীফ উদ্দিন জুয়েল

আপডেট সময় ০৯:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫