ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চিৎলা পাটবীজ খামারের জেডির ব্যাক্তিগত নিয়মে ৫৮ ঊর্দ্ধ বয়স্ক শ্রমিকরা এখনও কাজ করছে

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির মেহেরপুর, গাংনী উপজেলায় অবস্থিত চিৎলা ভিত্তি পাটবীজ খামারের জেডি মোর্শেদুল ইসলাম শ্রমিক নীতিমালা অমান্য করে জেডির ব্যাক্তিগত নিয়মনীতিতে খামার পরিচালনা করে আসছে। ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা গত ০৮/০৬/২০১৭ খ্রিঃ তারিখে ১২.০০.০০০০.০৬২.৯৯.০০৫.০৬.৩০০/২০১৭ নং স্বারকে কৃষি মন্ত্রণালয় ‘শ্রমিক নীতিমালা ২০১৭’ জারি করেন ২০১৭ নীতিমালায় সুস্পষ্ট ভাবে উল্লেখ আছে ৬০ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিকরা কোনো ভাবেই কাজ করতে পারবে না। জেডি জেনে বুঝে গত ৮ বছর ‘শ্রমিক নীতিমালা ২০১৭’ অমান্য করে ৬০-৭০ বছরের বয়স্ক শ্রমিকদের দিয়ে ৩০ই জুন ২০২৫ সাল পর্যন্ত কাজ করিয়ে আসছে।

সারা বাংলাদেশের সকল সরকারি বিভিন্ন দপ্তর/প্রতিষ্টানে প্রয়োজনে শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য একটি জাতীয় ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ নামে একটি নীতিমালা গত ১৫/০৪/২০২৫ খ্রিঃ তারিখে ০৭.০০.০০০০.১৭৩.৬৬.০৫৯.১৫ (অংশ-৩)-১০০/২০২৫ নং স্বারকে অর্থ মন্ত্রণালয় শ্রমিক নীতিমালা ২০২৫ জারি করে। নতুন শ্রমিক নীতিমালা ২০২৫ জারি হওয়ার পর বিএডিসির প্রতিটি বীজ উৎপাদন খামার কে ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অনুযায়ী শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য বিএডিসির খামার বিভাগের অতিরিক্ত মহা ব্যবস্থাপক রফিকুল ইসলাম গত ২৫/০৫/২০২৫ খ্রিঃ তারিখে ১২.০৬.০০০০.১৭২.৯৯.০৩৬.২৪.১৪৯৫/২৫ নং স্বারকে একটি নির্দেশনা প্রদান করেন। বিএডিসির নির্দেশনা পাওয়ার পর চিৎলা ভিত্তি পাটবীজ খামারের জেডি শ্রমিক নিয়োগ দিচ্ছে কিনা পাটবীজ বিভাগের জিএম জেডির কাছে জানতে চাইলে জেডি জিএম কে জানান যে, চিৎলা ভিত্তি পাটবীজ খামারে ৫৮ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিকদের দিয়ে কাজ না করানো সহ ১৮-৫৮ বছরের মধ্যে বয়সের শ্রমিকদের মাসে ২২ দিন সময়ের বেশি কোনো ক্রমেই শ্রমিক নিয়োজিত রাখা যাবে না এবং নতুন নীতিমালা অনুযায়ী জুলাই ২০২৫ থেকে কার্যকর করা হবে বলে উল্লেখ করে গত ০৩/০৮/২০২৫ তারিখে ১৯১/২৫ নং স্বারকে জিএম বরাবর একটি চিঠি দিয়ে নিশ্চিত করেন জেডি মোর্শেদুল ইসলাম। কাগজ কলমে শ্রমিক নীতিমালা ২০২৫ অনুযায়ী শ্রমিক নিয়োগ দেওয়ার কথা বিএডিসির উর্দ্ধতন কর্তৃপক্ষকে জেডি বললেও স্বরজমিনে যেয়ে দেখা যায় যে পূর্বের মতো ৫৮ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিক সহ সকল শ্রমিকরা মাসে ৩০দিন নিয়মিত কাজ করছে।

শ্রমিক নীতিমালা কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জেডির ব্যাক্তিগত নয়া কৌশলে শ্রমিক বাস্তবে ৩০ দিন কাজ করছে। যেসব শ্রমিকরা মাসে ৩০ দিন কাজ করছে তাদের নিজ নামে কাগজ কলমে হাজিরা দেখানো হচ্ছে ২২দিন বাকি ৮দিনের হাজিরা ঐ শ্রমিকের ছেলে, নাতি, পুতি, ভাই, ভাতিজা ও আত্ত্বীয় স্বজন যারা খামারে কাজ করে এমন ব্যাক্তিদের নামে ৮দিনের হাজিরা করে মুজুরি টাকা তুলে দিচ্ছে জেডি। অত্র খামারের তালিকাভুক্ত কর্মরত ৫৮ বছরের ঊর্দ্ধে ৬০-৭০ বছরের বয়স্ক শ্রমিকদের দিয়ে এখন পর্যন্ত নিয়মিত কাজ করিয়ে যাচ্ছে জেডি। বাস্তবে ৫৮ঊর্দ্ধ বয়স্ক শ্রমিকরা কাজ করছে কিন্তু তাদের নিজ নামে কাগজ কলমে হাজিরা না করে বয়স্ক শ্রমিকদের ছেলে, নাতি, পুতি, ভাই, ভাতিজা ও আত্ত্বীয় স্বজন যারা খামারে কাজ করে না এমন দুই জন ব্যাক্তিদের নামে কাগজ কলমে হাজিরা দেখিয়ে তাদের নামে নতুন করে ব্যাংক হিসাব খুলে জুলাই ২০২৫ থেকে প্রতি মাসে বয়স্ক শ্রমিকদের ৩০ দিনের মুজুরির টাকা তুলে দিচ্ছে জেডি। ১ জুলাই ২০২৫ থেকে নতুন শ্রমিক নীতিমালা ২০২৫ অনুযায়ী শ্রমিক নিয়োগ দেওয়ার কথা থাকলেও বাস্তবে ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ মানছে না জেডি। ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অনুযায়ী ৫৮ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিকরা কাজ করতে পারবে না শ্রমিক নীতিমালায় উল্লেখ আছে কিন্তু জেডির ব্যাক্তিগত নিয়মনীতিতে ৬০-৭০ বছরের বয়স্ক শ্রমিকদের দিয়ে এখন পর্যন্ত কাজ করিয়ে যাচ্ছে। এই বিষয়ে জেডির সাথে কথা বলার জন্য তার ব্যাক্তিগত মোবাইলে কল দিয়েছিলাম তিনি কল রিসিভ না করে কল কেটে দিয়েছেন। এরপর পাটবীজ বিভাগের জিএম দেবদাস সাহার টেলিফোন ও মোবাইলে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। এরপর পাটবীজ বিভাগের ম্যানেজার মোঃ মিজানুর রহমান এর সাথে কথা বলার জন্য তার ব্যাক্তিগত মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

চিৎলা পাটবীজ খামারের জেডির ব্যাক্তিগত নিয়মে ৫৮ ঊর্দ্ধ বয়স্ক শ্রমিকরা এখনও কাজ করছে

আপডেট সময় ০৩:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫