“সামনে নির্বাচনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরপক্ষতা পালন করা হবে” চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান।
চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মান এর সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভায় এইসব কথা বলেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেন,আমি সোজা চলি বাঁকা পথে চলি না। যেটা বিশ্বাস করি বা মনে আছে সেটাই মুখে বলি এবং সত্যকে পছন্দ করি।
সামনে নির্বাচনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরপক্ষতা পালন করা হবে “চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে। সভায় সাংবাদিক প্রতিনিধিরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা ও গণসেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয়ে মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। এছাড়া আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমানসহ প্রমুখ। এছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















