ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ট্রান্সফরমার বিস্ফোরণে ৮ মাদ্রাসাশিক্ষার্থী দগ্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রান্সফরমার বিস্ফোরণে বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসার আটজন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে, আর তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত বুধবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন—সাদিয়া আক্তার (১২), রুবাইয়া (৯), আয়মান (৬), নুসরাত (১০), আলিয়া (৩০), তুইবা (৬), রওজা (১৩) ও আফরিন (১৩)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ আট মাদ্রাসাছাত্রীকে ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের মধ্যে সাদিয়ার ১৩ শতাংশ, আলিয়ার ১৪ শতাংশ, আফরিনের ৫ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩ শতাংশ এবং রওজার ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আরও বলেন, পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর বাকি তিনজনকে বর্তমানে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ বিষয়ে দগ্ধ আফরিনের মামা মো. আনোয়ার বলেন, আমরা জানতে পারি, বুধবার বিকেলের দিকে হঠাৎ মাদ্রাসার পাশে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। এ সময় ওই মাদ্রাসার চতুর্থ তলায় শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। আগুনের ফুলকি মাদ্রাসার ভেতর ঢুকে গেলে দগ্ধ হয় শিক্ষার্থীরা। পরে রাতেই তাদের দগ্ধ অবস্থায় দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ট্রান্সফরমার বিস্ফোরণে ৮ মাদ্রাসাশিক্ষার্থী দগ্ধ

আপডেট সময় ১২:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫