ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বরগুনায় তারেক রহমানের ৩১ দফা প্রচার ও বরগুনাবাসীর প্রত্যাশা শীর্ষক জনসভা

বরগুনা শহরের উপকন্ঠে সাহাপট্টি সিদ্দিক স্মৃতি মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা ও বরগুনাবাসীর প্রত্যাশা শীর্ষক এক জনসভা অনুস্ঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচার ও বরগুনাবাসীর প্রত্যাশা’ শীর্ষক এ জনসভায় তিনজন সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন— বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বরগুনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী,পরিচ্ছন্ন রাজনীতিবীদ জননেতা জনাব মো. ফজলুল হক মাস্টার, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা ছাত্রদল সভাপতি ও বরগুনা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট মো. রেজবুল কবির এবং উদীয়মান তরুণ নেতা জনাব মোঃ ওমর আবদুল্লাহ শাহীন।

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন বলে উল্লেখ করেন এবং বরগুনাবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। অ্যাডভোকেট মো. রেজবুল কবির তার বক্তব্যে বলেন, একক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কেন্দ্রীভূত না হয়, সেদিকে দলের নীতিনির্ধারকদের সতর্ক থাকতে হবে। অনেকেই বলেন তারেক রহমান ফোন দিয়েছেন, কিন্তু আসল বিষয় হলো বরগুনার মানুষ ধানের শীষে ভোট দিতে চায়, তবে তারা চায় সৎ ও যোগ্য ব্যক্তিকে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত নেতৃত্বই বরগুনাবাসীর প্রত্যাশা।

বরগুনা জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টার বলেন, তারেক রহমান সবসময় ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান নেতাকে পছন্দ করেন। কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজকে দল মনোনয়ন দেবে না, বরং জনগণও এমন কাউকে ভোট দেবে না। আমি, রেজবুল কবির ও ওমর আবদুল্লাহ শাহীন — আমরা কেউই চাঁদাবাজির সঙ্গে জড়িত নই। আমরা চাই সৎ, যোগ্য নেতার হাতে ধানের শীষের দায়িত্ব আসুক। এমন হলে বরগুনার মানুষ আনন্দের সঙ্গে ধানের শীষে ভোট দেবে। তবে বরগুনার এ আসনে যাকেই মনোনয়ন দেবে তাঁর পক্ষেই সকলে মিলে কাজ করে ধানের শীষের প্রতীক জযলাভ করে তারেক রহমানকে উপহার দেওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন। এসময় বরগুনা জেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ মাঈনুল ইসলাম মাইনুদ্দীন, বরগুনা জেলা ওলামা দলের আহব্বায়ক মাওলানা মোঃ শাহজালাল রুমি ও বিপ্লবী সদস্য সচিব জনাব মাওলানা মোঃ আব্দুল মেতালেব, সহ বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ ও ‘তারেক রহমান জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মঞ্চ এলাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বরগুনায় তারেক রহমানের ৩১ দফা প্রচার ও বরগুনাবাসীর প্রত্যাশা শীর্ষক জনসভা

আপডেট সময় ১২:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫