ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাইযোদ্ধাদের মারধর

চট্টগ্রামে বাংলাদেশের খেলা চলাকালে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘জুলাইযোদ্ধাদের’ মারধরের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে। জানা গেছে, নগরের পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টুয়েন্টি ম্যাচে মারধরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। তারা হলেন- মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরের শিকার কয়েকজন নিজেদের জুলাইযোদ্ধা দাবি করে বলেন, ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করছিল তখন স্টেডিয়ামে কয়েকজন সাকিব আল হাসানের প্লাকার্ড প্রদর্শন করে।

এ সময় তারা বাঁধা দিলে তারা আর প্রদর্শন করবেন না বলে জানান। পরে আবারো প্লাকার্ড প্রদর্শন করতে ফের বাঁধা দিতে যান জুলাইযোদ্ধারা। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ওপর হামলা করে অভিযুক্তরা। এ বিষয়ে পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন বলেন, স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা অভিযোগ কিংবা এজাহার দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাইযোদ্ধাদের মারধর

আপডেট সময় ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫