ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছেলের মৃত্যুশোকে রেললাইনে শুয়ে পড়লেন মা, ট্রেন থামালেন চালক

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের এক স্কুল শিক্ষকের আকস্মিক মৃত্যুশোক সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন তার বৃদ্ধা মা। তবে ট্রেনচালকের তাৎক্ষণিক পদক্ষেপ ও স্থানীয়দের চেষ্টায় প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি এলাকার মৃত সালেহারের ছেলে স্কুল শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। ছেলের এমন আকস্মিক মৃত্যুর সংবাদে মা ছকিনা খাতুন মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তিনি ছুটে চলে যান চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে কদমতলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন থেকে বিরতি শেষে যাত্রা শুরু করে। অল্প কিছুদূর যেতেই চালক দেখতে পান এক নারী রেললাইনের ওপর মাথা দিয়ে শুয়ে আছেন। পরিস্থিতি বুঝতে পেরে চালক দূর থেকে ট্রেন থামিয়ে দেন। ট্রেন থামার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে টেনে নিরাপদে সরিয়ে আনেন। বৃদ্ধা ছকিনা খাতুন বলেন, আমার ছেলে আজ সকালে স্টোক করে মারা গেছে। আমার এই পৃথিবীতে থাকার আর দরকার নেই, আমি এই পৃথিবীতে থাকতে চাই না। অনেক কষ্টের বিনিময়ে আমার ছেলেকে মানুষ করেছিলাম। আমার ছেলে হারানোর শোকে আমি রেললাইনে মাথা দিয়েছিলাম। তখন জনগণ এসে আমাকে টেনে ধরে নিয়ে আসে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ কুমার বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের তৎপরতায় এবং ট্রেন চালকের দক্ষতায় ওই বৃদ্ধা প্রাণে রক্ষা পান। পরে খোঁজ নিয়ে জেনেছি, তার ছেলে স্টোক করে মারা গেছেন। এই শোকে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ছেলের মৃত্যুশোকে রেললাইনে শুয়ে পড়লেন মা, ট্রেন থামালেন চালক

আপডেট সময় ০৫:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫