ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফেসবুকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণা

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—উপজেলার নিতাই ইউনিয়নের হামুরহাট এলাকার আনিসুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২২), কাচারী বাজার এলাকার ময়নুল ইসলামের ছেলে তুহিন ইসলাম (২৫) ও তার সহযোগী শামিম ইসলাম (২০)।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলার বাসিন্দা শামিম ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদেশে ভালো কাজ দেওয়ার বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যোগাযোগ করেন। এরপর তার কাছ থেকে বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। তিনি কাগজপত্র যাচাই-বাচাই করে সেগুলো ভুয়া বুঝতে পারেন। থানায় এসে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

এ বিষয়ে ওসি আশরাফুল ইসলাম বলেন, গতকাল অভিযান চালিয়ে তিনজন ভিসা প্রতারককে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ফেসবুকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণা

আপডেট সময় ০৩:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫