ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে দাফন সম্পন্ন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম নিবাসী মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা, এনজিও ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠক, রোটারিয়ান অলিয়ার রহমান খান (৭৮)-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এশার নামাজ শেষে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম মাদ্রাসা মাঠে জানাজা শেষে শিরগ্রাম কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে তার মরদেহে রাষ্ট্রীয় সালাম প্রদান ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমান এবং থানা পুলিশের পক্ষ থেকে এসআই সুজন বিশ্বাস। রাষ্ট্রের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির এক শ্রেষ্ঠ সন্তানের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান মঙ্গলবার সকাল ১১টার সময় ফরিদপুর শহরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভানুধ্যায়ী,আত্মীয়স্বজন ও সহযোদ্ধাকে শোকসন্তপ্ত করে গেছেন।

তার জানাজায় অংশ নেন এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল জনতা। পুরো এলাকায় তাঁর মৃত্যুতে জুড়ে শোকের ছায়া নেমে আসে। বক্তারা বলেন,বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান ছিলেন সত্য, ন্যায় ও স্বাধীনতার প্রতীক। তাঁর মতো মানুষদের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাঁর দেশপ্রেম, সাহস ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। তিনি ছিলেন একজন দানশীল ও শিক্ষানুরাগী।

একজন স্থানীয় শিক্ষক আবেগভরে বলেন, তিনি শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না, ছিলেন সমাজের আলোকিত মানুষ। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিককে হারালাম। জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খানের অবদান ও দেশপ্রেম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে দাফন সম্পন্ন

আপডেট সময় ০২:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫